জরুরি পাইপলাইন মেরামতের কারণে আজ শনিবার রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসআর