সৌদি আরবে হুথিদের চালানো একাধিক হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
এসব হামলার মধ্যে দেশটির একটি বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
এসআর