[email protected] শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩

আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ৮:৪৩ এএম

সংগৃহীত ছবি

অক্টোবরের শেষভাগে এসে দেশের বিভিন্ন স্থানে কুয়াশার দেখা মিলছে। আবহাওয়া অধিদপ্তরের

 তথ্য অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে দেশের কোথাও বৃষ্টির কোনো আভাস নেই।

​বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে সামগ্রিক আবহাওয়া পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

​অন্যদিকে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত ও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপের প্রবণতা সত্ত্বেও আপাতত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর