[email protected] বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, ৫ দিনের মধ্যে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ৯:০৭ এএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার

 (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

​বুধবার (২১ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা আগামী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

​পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই শুক্রবারের দিকে বঙ্গোপসাগরের নতুন এলাকায় লঘুচাপটি তৈরি হতে পারে।

​আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

​শুক্রবার থেকে রবিবার (২৩-২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শনিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রবিবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

​তবে আগামী সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

​আবহাওয়া দপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও নতুন লঘুচাপের গতিপ্রকৃতি ও প্রভাবের ওপরই চূড়ান্ত আবহাওয়া পরিস্থিতি নির্ভর করবে।

এসআর

সম্পর্কিত খবর