[email protected] বৃহঃস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩

মূল্যস্ফীতি ও কর্মসংস্থান সংকটে দারিদ্র্যসীমার নিচে কোটি মানুষ: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ১২:১৭ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকটের প্রভাবে বাংলাদেশে ৮০ লাখ থেকে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, সংকটের প্রভাব মোকাবিলায় সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ গ্রহণ করছে।

বুধবার (২১ অক্টোবর) রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া উপস্থিত ছিলেন।

সভায় অর্থ উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে।

উত্তরাধিকারসূত্রে সরকার একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও সংকটে পড়েছেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন হিসাবের ভিত্তিতে ৮০ লাখ থেকে এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন।

এসআর

সম্পর্কিত খবর