[email protected] শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ৬:১০ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের সংকট, জ্বালানি ও সারের চড়া দাম এবং আগের আমলের ব্যাংকিং খাতের

 অনিয়মের ফলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

​শুক্রবার (১৬ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

​স্বাধীন গবেষণা সংস্থাগুলোর মূলлет উল্লেখ করে উপদেষ্টা জানান, ফ্যামিলি কার্ড সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশে দারিদ্র্যের হার প্রায় ৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। অতীতে সামাজিক সুরক্ষায় প্রকৃত উপকারভোগী নির্বাচনে কিছু ত্রুটি থাকলেও, বর্তমান সরকার ডিজিটাল জনপরিকাঠামো ব্যবহারের মাধ্যমে সেই সমস্যা দূর করার উদ্যোগ নিয়েছে।

​অর্থনীতির অন্যান্য খাতের বিষয়ে ড. তিতুমীর বলেন, রাজস্ব খাতের সংস্কার, কর ফাঁকি রোধ এবং অনিয়ম বন্ধের কারণে সরকারের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি বেড়ে ১২ থেকে ১৩ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারেও সরকার কাজ করছে। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পের প্রসার এবং সুনির্দিষ্ট সংস্কার বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

​উক্ত সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বিশ্বব্যাংক, আইএমএফ ও বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে অংশ নেয়।

এসআর

সম্পর্কিত খবর