[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ৮:১০ এএম

সংগৃহীত ছবি

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ

 বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

​পূর্বাভাসে আরো বলা হয়, এই তিন বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

​আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীতে বর্তমানে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছিল ৫৬ শতাংশ।

​আজ শুক্রবার রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।

এসআর

সম্পর্কিত খবর