আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক সম্মেলন সিআইসিএর সপ্তম শীর্ষ বৈঠকে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধিদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এ সিদ্ধান্ত নেয়। বাকু থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও সম্মেলন কক্ষ ত্যাগ করেন। ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে তাঁরা ভাষণ বর্জন করেন বলে জানা গেছে।
এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক আস্থা তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বাকুতে সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
সম্মেলনে এশিয়ার দেশগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে।
এসআর