[email protected] শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় শুভেচ্ছা জানাতে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৮:০২ পিএম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে এ সফরের তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

 

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকার জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁর শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

 

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। সেখানে কিছু সময় অবস্থানের পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। রাত সাড়ে ৮টায় বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর।

 

চট্টগ্রাম সফরের আগে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী যাবেন। সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। দিনের শেষভাগে রাজশাহীতে আয়োজিত একটি জনসভায়ও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর