[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর হাতাহাতি, ভিডিও ছড়াল সামাজিক মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

লন্ডন থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

জানা গেছে, উড্ডয়নের পর কোনো এক বিষয়কে কেন্দ্র করে দুই যাত্রীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে দুজন শারীরিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বিমানের ভেতরে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি বিমানের কেবিনে পরস্পরের সঙ্গে তর্কে জড়াচ্ছেন। পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। তারা দুই ব্যক্তিকে থামিয়ে আলাদা করার চেষ্টা করেন।

 

ঘটনাটি সম্পর্কে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

এসআর

সম্পর্কিত খবর