বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করেছে সরকার।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও ডিআইজি মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। একইভাবে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে বিশেষ শাখায় (এসবি) অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং বিপিএ, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এসআর