[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকার নতুন মূল্য ৬৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্যে এখন থেকে এই স্তরের ১০ শলাকার সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে অন্তত ৬৫ টাকা।

এত দিন এ স্তরের সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ৬২ টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নস্তর ছাড়া সিগারেটের অন্য তিনটি স্তরের দাম পরিবর্তন করা হয়নি। মধ্যম স্তরে ১০ শলাকার প্যাকেটের মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরে ২১০ টাকা বা তার বেশি নির্ধারিত মূল্যই বহাল থাকবে।

 

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব ধরনের সিগারেটের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই সময় নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়।

 

একই বাজেটে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা বা তদূর্ধ্ব করা হয়েছিল।

 

নতুন প্রজ্ঞাপনের ফলে বাজেটে নির্ধারিত নিম্নস্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল।

এসআর

সম্পর্কিত খবর