[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

জন আকাঙ্ক্ষা অনুযায়ী আইন সংস্কার করা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫২ এএম

সংগৃহীত ছবি

জনগণের চাওয়া অনুযায়ী সরকার আইন প্রণয়ন ও সংস্কার করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

 মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, বাকস্বাধীনতা সুনিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না ঘটে, তা বিবেচনায় রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনের কাজ চলছে। আইনটির সংশোধনী বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে এবং এর আগে সম্পাদকসহ বিভিন্ন পেশার মানুষের মতামত গ্রহণ করা হয়েছে।

​আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আরও উল্লেখ করেন যে, সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত সংশোধন আনা হবে। তবে অনলাইনে কেউ যেন সাংবাদিকতার সুযোগ নিয়ে অপতথ্য ও বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়টিকেও নতুন এই আইনে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর