[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের জাহাজ নির্মাণে চীনের জুলং গ্রুপের বিনিয়োগের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮:২০ এএম

সংগৃহীত ছবি

নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে

 চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং সরাসরি বিনিয়োগের এই প্রস্তাব প্রদান করেন। প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের দপ্তরে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশের মেরিটাইম খাতের সার্বিক বিকাশ, আধুনিক নৌযান তৈরি এবং এই শিল্পে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে উভয় পক্ষের প্রতিনিধিরা গভীরভাবে আলোচনা করেন।

​জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং জানান, বাংলাদেশের ভৌগোলিক সুবিধা ও স্থানীয় দক্ষ জনবলকে কাজে লাগিয়ে এখানে আন্তর্জাতিক মানের আধুনিক নৌযান তৈরির পরিকল্পনা করছে তাদের প্রতিষ্ঠান। এতে কেবল দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদাই মিটবে না, বরং বাংলাদেশে তৈরি জাহাজ বিশ্ববাজারে রপ্তানি করার লক্ষ্যও রয়েছে।

চীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য দেশে বর্তমানে আদর্শ ও ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে আধুনিক জাহাজ প্রস্তুত এবং তা বিদেশে রপ্তানির এই কর্মপরিকল্পনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর