[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গে এক দিনে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম ও এ-সংক্রান্ত উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো শিশুর মৃত্যু হয়নি।

 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৪ জনে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১০০ শিশু।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২৩৯ শিশু।

 

এ সময়ে ১ হাজার ১৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৯ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ জনের।

 

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।

এসআর

সম্পর্কিত খবর