জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আগামী এক বছর বিশ্ব সম্প্রদায়ের এই সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির নেতৃত্ব প্রদান করবেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি ঘটবে এবং একই সঙ্গে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।
শপথ গ্রহণের পূর্বে, বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নিয়ে আসন্ন অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত তাঁর মূল দৃষ্টিভঙ্গি ও লক্ষ্যসমূহ তুলে ধরবেন। এরপর রাত ১টায় (বাংলাদেশ সময়) ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় তিনি সভাপতিত্ব করবেন।
এসআর