[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

গ্যাস সরবরাহ বাড়লে কমবে লোডশেডিং: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দেশের বর্তমান লোডশেডিং পরিস্থিতি থাকবে না বলে আশাবাদ

 প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

​উপদেষ্টা বলেন, দেশে বিদ্যুৎ সংকটের প্রধান কারণ হচ্ছে গ্যাসের ঘাটতি। ফলে গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নতি হলে লোডশেডিং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা যায়।

​বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদের বিদ্যুৎ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়ও দেশে বিদ্যুৎ সংকট ছিল, তবে ঢাকাকে সম্পূর্ণ লোডশেডিংমুক্ত রাখা হয়েছিল। ঢাকায় বসবাসকারী মানুষের সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) এবং জোরালো কণ্ঠস্বর থাকার কারণে তাঁদের লোডশেডিংয়ের মুখোমুখি হতে হয়নি। এর ফলে ঢাকার মানুষের মধ্যে লোডশেডিং না দেখা নিয়ে এক ধরণের বিশেষ ধারণা তৈরি হয়েছিল।

​রাজধানীকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার এই মানসিকতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় এখানে বিদ্যুতের কিছু অগ্রাধিকার পাওয়া যুক্তিযুক্ত। তবে ঢাকাকে একেবারে লোডশেডিংয়ের বাইরে রাখা ঠিক নয়। ঢাকায় অর্থনৈতিক কার্যক্রম বেশি বলে কিছুটা সুবিধা দেওয়া যেতে পারে, তবে সেখানে কোনো লোডশেডিং হবেই না—এমন ধারণা বাদ দিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে ঢাকায় যে কিছুটা বিদ্যুৎ সংকট তৈরি হচ্ছে, তা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর