[email protected] শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক শান্তি নিয়ে ড. ইউনূসের সঙ্গে জাপানি বিশেষ দূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩২ এএম

সংগৃহীত ছবি

মিয়ানমারে জাতীয় পুনর্মিলন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে অন্তর্বর্তী সরকারের

 প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বিশেষ দূত এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। সোমবার ঢাকার ইউনূস সেন্টারে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

বৈঠকে রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিতকরণ, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বর্তমান অবস্থা, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​বৈঠকে জাপানি বিশেষ দূত জুলাই আন্দোলনে তরুণদের অবদান স্মরণ করে তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টির তাগিদ দেন, পাশাপাশি রোহিঙ্গা শিবিরে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আধুনিক বন্দর অবকাঠামোর গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস উল্লেখ করেন, কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হতে পারে। অনুষ্ঠানে ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর