[email protected] মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩

ঢাকার যানজট কমাতে চার বাস টার্মিনাল সরানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৮ পিএম

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

রাজধানীর যানজট কমাতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের চারটি বাস টার্মিনাল দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রাজধানীর যানজট কমাতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের চারটি বাস টার্মিনাল দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাসসকে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

হাবিবুর রশিদ বলেন, যানজট নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে এসব বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পাশাপাশি বর্তমানে থাকা বিভিন্ন ডিপোকে কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

তিনি জানান, গাবতলী বাস টার্মিনালের বিকল্প হিসেবে সংশ্লিষ্ট টার্মিনাল সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুরে সড়ক ও পরিবহন ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি করপোরেশন পরিচালিত টার্মিনালগুলোর অবকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর ঢাকার যানজট কমাতে শুধু রাজধানীকেন্দ্রিক ব্যবস্থা নয়, আশপাশের জেলাগুলোর সড়ক ও টার্মিনাল ব্যবস্থাপনাকেও সমন্বিতভাবে উন্নত করা প্রয়োজন।

এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর