[email protected] শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪০ পিএম

সংগৃহীত ছবি

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা

 ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে এটিই তার প্রথম আগমন, যা কেন্দ্র করে পুরো সীমান্তঘেঁষা জেলাটিতে এখন আনন্দের আমেজ বিরাজ করছে। আগামী রোব ও সোমবার (৬ ও ৭ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। এ উপলক্ষ্যে শহরের পথঘাট ও প্রাঙ্গণ ব্যানার, ফেস্টুন, বর্ণিল তোরণ এবং আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে।

​সফরের প্রথম দিন রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাবে জেলাবাসী। সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির জানান, প্রিয় মানুষকে বরণ করে নিতে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক জমকালো আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এই সফরে তিনি জেলাবাসীর দীর্ঘদিনের দাবিকৃত ‘ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ত্রি-মাত্রিক ও নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলার কথা জানিয়েছেন পুলিশ সুপার বেলাল হোসেন।

এসআর

সম্পর্কিত খবর