[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

নভেম্বরে তুরস্ক যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাইদুর রহমান

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৬ ১:০৬ পিএম

সংগৃহীত ছবি

জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে

তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের পার্শ্বভেদে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

​

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।

 

পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ জানিয়ে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনীতিসহ বিভিন্ন খাত সম্প্রসারণ এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর