[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

বেনজীর আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪ ৭:৫১ এএম

ফাইল  ছবি

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিম উদ্দীন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এসআর

সম্পর্কিত খবর