[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

৬৯ কারাগারের ১৭টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ পলাতক ৭০০ বন্দি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪ ৬:১১ এএম

ফাইল ছবি

বাংলাদেশে বর্তমানে ৬৯টি কারাগার রয়েছে, যেগুলোর ধারণক্ষমতা ৪২ হাজার।

তবে ৫ আগস্টের পর কারাবন্দির সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ৬৫ হাজার। কারা সদর দপ্তরে বুধবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি জানান, দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি কারাগার অত্যন্ত পুরনো ও ঝুঁকিপূর্ণ, এবং এগুলোর সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ প্রয়োজন। সরকার এই বিষয়টি অবগত এবং যথাসম্ভব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন আরও জানান, ৫ আগস্টের পর প্রায় ২২ শতাধিক বন্দি পালিয়ে গিয়েছিল। এর মধ্যে ১৫০০ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, তবে এখনো ৭০০ বন্দি পলাতক রয়েছেন।

এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, বিভিন্ন মামলায় দাগি আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ১১ জন মুক্তি পেয়েছেন, এবং জেএমবি ও অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য ১৭৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। তবে, পালিয়ে যাওয়া আলোচিত মামলার ৭০ জঙ্গি সদস্য এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

 

এসআর

সম্পর্কিত খবর