[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কঠিন সময় পার করছে বাংলাদেশ, প্রয়োজন ঐক্যের: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪ ৫:৩৫ এএম

ফাইল ছবি

বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত কঠিন, তাই অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ এর কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে সফলভাবে কোর্স শেষ করার জন্য প্রধান উপদেষ্টা অভিনন্দন জানান। পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে ন্যাশনাল ডিফেন্স কোর্সের পাঠ্যক্রমের প্রশংসা করেন, যেখানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত রয়েছে।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪-এ ৯৫ জন সদস্য অংশগ্রহণ করেন, যার মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশ থেকে ৩৩ জন সদস্য রয়েছেন।

এছাড়া, বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৫৫ জন সদস্য আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ সফলভাবে সম্পন্ন করেছেন।

 

এসআর

সম্পর্কিত খবর