[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

ঢাকাসহ ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ৮:০১ এএম

সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে

 দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়াবিদ একেএম নাজমুলের সই করা বিজ্ঞপ্তিতে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলকে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্মুখীন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এই কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশের সব বিভাগেই কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিমি) থেকে অতিভারী (৮৮ মিমি-এর বেশি) বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর