[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শহিদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ: প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪ ১১:০৯ এএম

ফাইল  ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজেকে রংপুরের সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, “আমি রংপুরের সন্তান, কারণ জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের সাহস এবং ত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”

তিনি  আরও  বলেন , “আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবেও বিবেচনা করুন।”

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময়, এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র শহিদ পরিবারের হাতে তুলে দেন। সনদপত্রটি গ্রহণ করেন শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। অনুষ্ঠানে শহিদ আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা এসময় শহিদ আবু সাঈদের বাবা-মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এই অনুষ্ঠানটি শহিদ আবু সাঈদের পরিবারের প্রতি বর্তমান সরকারের শ্রদ্ধা এবং দায়বদ্ধতার প্রতীক হিসেবে প্রতীয়মান হয়।

 

এসআর

সম্পর্কিত খবর