[email protected] বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩

উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক: ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ৮:৫৩ এএম

দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কার মধ্যেই দেশজুড়ে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে

 জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কারণে তিস্তা ও ধরলা নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

​বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলসহ রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর