রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে গঠিত তদন্ত প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি ও অবহেলার বিষয় সামনে এসেছে। এসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, নবজাতকদের মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
ঘটনাটি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।
এসআর