[email protected] বুধবার, ৩ জুন ২০২৬
২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৬ ৪:৩৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা উভয় পর্যায়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্যহার ঘোষণা করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে।

অর্থাৎ এ স্তরে মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ।

অন্যদিকে, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ১৬ দশমিক ৬৮ শতাংশ বেশি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্যহার কার্যকর করা হয়েছে।

এর আগে গত ২০ ও ২১ এপ্রিল বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তাব নিয়ে গণশুনানির আয়োজন করে বিইআরসি।

সেখানে দেশের ছয়টি বিতরণ সংস্থা বিভিন্ন হারে দাম বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করে।

প্রস্তাবনায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিটে ৮৫ পয়সা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল।

নতুন ঘোষণার ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের বিদ্যুৎ ব্যবহারকারীদের ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর