প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের
(এনইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। এই সভায় প্রধান আলোচ্যসূচি হিসেবে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন। একই সাথে দেশের অর্থনৈতিক সংস্কার ও অগ্রগতির লক্ষ্য নিয়ে ‘FIVE YEAR STRATEGIC FRAMEWORK FOR REFORM AND DEVELOPMENT (FYSF 2026-2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়েও আলোচনা চলছে।
এসআর