চলতি মরসুমে রোববার (১৭ মে) পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে ৫৯,৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫,৩৩৯ জন রয়েছেন। ধর্ম বিষয়ক
মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী (মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন)। সর্বশেষ ১৬ মে ঢাকার তেজগাঁও এলাকার এন এম মনিরুল হক (৪৪) নামে একজন হজযাত্রী মারা যান।
সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩২,১৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ১৭,৬৫০টি সেবা দেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার জন্য হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে নির্ধারিত এবং হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ৩০ জুনের মধ্যে ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।
এসআর