[email protected] রবিবার, ১৭ মে ২০২৬
৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী ৮ বছরের মধ্যে দেশের সব প্রতিবন্ধী ভাতার আওতায় আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ৭:৪০ এএম

সংগৃহীত ছবি

নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, আগামী ৮ বছরের মধ্যে বাংলাদেশের কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে

 না। তিনি জানান, চলতি বছরের জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কাজ শুরু হবে। ভাতার জন্য নাম তালিকাভুক্ত করতে কোনো টাকা লাগবে না এবং কেউ অর্থ দাবি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সন্তানদের সুশিক্ষার সুবিধার্থে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের হাম পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং জানান যে নতুন কর্মসূচির মাধ্যমে শিশুদের টিকাদান কার্যক্রম চলছে। পাশাপাশি, হাসপাতালে দালালচক্রের মাধ্যমে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধ করতে এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুতই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর