রাজনৈতিক ম্যান্ডেট ও পর্যাপ্ত ক্ষমতার অভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন সম্ভব না হলেও দেড় বছরে অর্থনীতিকে গভীর সংকট থেকে টেনে তোলার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার
(১৫ মে) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ৫৮তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাত, পুঁজিবাজার, রাজস্ব প্রশাসন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ সব খাতেই চরম অস্থিরতা থাকায় নতুন সংস্কারের চেয়ে ভেঙে পড়া ব্যবস্থাকে মেরামত (রিপেয়ার) করতেই বেশি মনোযোগ দিতে হয়েছে।
দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও দুর্বল আইনের কারণে ব্যাংক খাতের পরিস্থিতি জটিল রূপ নিয়েছে এবং আইন সংস্কার ছাড়া শুধু প্রশাসনিক নির্দেশনায় পরিবর্তন আনা সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন নতুন গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি এবং বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরও অনেক শিল্প এখনো প্রতিযোগিতামূলক হয়ে উঠতে না পারায় বিশ্ব অর্থনীতির নতুন বাস্তবতায় দেশের সামনে আরও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
এসআর