ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বাতাসের এই গতিবেগ অস্থায়ীভাবে ২৫–৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সন্ধ্যার আগেই রাজধানীর বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টি শুরু হওয়ায় সারাদিনের ভ্যাপসা গরমের পর নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫টা ১ মিনিটে।
এসআর