[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৯ নারী সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৫:৪৬ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। এর

 মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল বর্তমান সংসদ।

​রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। নব-নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ অনুষ্ঠানটি সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অনুষ্ঠিত হয়।

​এর আগে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন এই ৪৯ জন সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করেছিল। মোট ৫৩ জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে ৪৯ জনকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়।

​দলভিত্তিক সংসদ সদস্যদের তালিকা

​এবারের সংরক্ষিত আসনে রাজনৈতিক দল ও জোটের অবস্থান অনুযায়ী নির্বাচিতরা হলেন:

​বিএনপি জোট (৩৬ জন):

​সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

​জামায়াত জোট (১২ জন):

​নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম।

​স্বতন্ত্র জোট (১ জন):

​সুলতানা জেসমিন।

​উল্লেখ্য: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নুসরাত তাবাসসুমের নাম পরবর্তীতে বৈধ তালিকার গেজেটে অন্তর্ভুক্ত করা হয়।

​শপথ গ্রহণ শেষে নতুন সংসদ সদস্যরা সংসদীয় কার্যক্রমে অংশ নিতে তাদের প্রস্তুতি শুরু করেছেন।

এসআর

সম্পর্কিত খবর