[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৫:২৯ পিএম

সংগৃহীত ছবি

মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফলে ভোক্তাপর্যায়ে এ সিলিন্ডার কিনতে আগের মতোই ১,৯৪০ টাকা দিতে হবে।


রোববার সন্ধ্যা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


বিইআরসি জানায়, গত মাসে এলপিজির দাম দু’দফা সমন্বয় করা হয়েছিল। প্রথমে এপ্রিলের শুরুতে দাম বাড়ানো হয়, পরে একই মাসের মাঝামাঝি আবারও বৃদ্ধি পেয়ে বর্তমান দামে স্থির হয়।


অন্যদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫২ পয়সা, যা আগের দামের তুলনায় অল্প বেশি।


গত এপ্রিল মাসেও অটোগ্যাসের মূল্য দুইবার সমন্বয় করা হয়েছিল, যার ধারাবাহিকতায় সর্বশেষ দামে এই সামান্য পরিবর্তন এসেছে বলে জানিয়েছে

এসআর

সম্পর্কিত খবর