[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রমিকদের কাতারে নিজেকে দেখতে চান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে ২০২৬ ৬:৫৭ পিএম

সংগৃহীত ছবি

তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নের মূল শক্তি শ্রমজীবী মানুষ।

তিনি জানান, শ্রমিকদের মতোই নিজেকেও একজন শ্রমিক হিসেবে দেখতে চান এবং তাদের সঙ্গে একাত্ম হতে চান।


শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


তিনি শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে শ্রমিক পরিবারের জন্য সহায়তা কর্মসূচি এবং কৃষকদের জন্য আর্থিক সুবিধা চালুর উদ্যোগের কথা উল্লেখ করেন। পাশাপাশি গ্রামীণ এলাকার পানি সংকট দূর করতে খাল খনন কার্যক্রম নেওয়ার কথাও জানান।


তিনি বলেন, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অতীতে শ্রমজীবী মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।


আরও জানান, বন্ধ থাকা কল-কারখানা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। তার মতে, শ্রমিকদের জীবনযাত্রা ভালো হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।


সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক সংগঠনের এক শীর্ষ নেতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন Mirza Fakhrul Islam Alamgirসহ অন্যান্য নেতারা।

এসআর

সম্পর্কিত খবর