[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

৩ মে থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে ২০২৬ ৮:১৩ এএম

সংগৃহীত ছবি

আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬।

তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, সম্মেলনকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ বিভাগ ২ মে বিকাল ৩টা ২০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে একটি প্রেস ব্রিফিং আয়োজন করেছে।

সেখানে সম্মেলনের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসব অধিবেশনে মাঠ প্রশাসনের নানা বিষয়, নীতি বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হবে।


ডিসি সম্মেলনকে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে প্রশাসকরা এতে অংশ নিয়ে সরাসরি উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।


এ সম্মেলনের অংশ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের সাক্ষাৎ এবং বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণের সুযোগও থাকে।

এসআর

সম্পর্কিত খবর