ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম মে মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিন বর্তমানে নির্ধারিত মূল্যেই বিক্রি হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৮ এপ্রিল নির্ধারিত মূল্যহারই ১ মে থেকে কার্যকর থাকবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারিত এই দাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
মে মাসে জ্বালানি তেলের বর্তমান মূল্যতালিকা:
ডিজেল: ১১৫ টাকা (প্রতি লিটার)
অকটেন: ১৪০ টাকা (প্রতি লিটার)
পেট্রল: ১৩৫ টাকা (প্রতি লিটার)
কেরোসিন: ১৩০ টাকা (প্রতি লিটার)
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই আগের নির্ধারিত এই মূল্যহার মে মাসের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর