[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজারে অনিয়মের সুযোগ থাকবে না: সংসদে অর্থমন্ত্রীর বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের শেয়ারবাজারে কোনো ধরনের লুটপাট বা অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

অতীতেও এমন সুযোগ ছিল না বলেও তিনি দাবি করেন।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রস্তাবিত বিলটি ২০২৬ সালের সংশোধনী হিসেবে বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে উত্থাপন করা হয়।


এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দেন। তিনি বক্তব্যে শেয়ারবাজারে জড়িত অনিয়মকারীদের জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দেন এবং পুঁজিবাজারকে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন।


তিনি অতীতের ১৯৯৬ ও ২০১০ সালের বড় ধরনের ধসের কথা তুলে ধরে বলেন, একটি শক্তিশালী অর্থনীতির জন্য আস্থাশীল পুঁজিবাজার অপরিহার্য।


জবাবে অর্থমন্ত্রী তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানান, বিলটি ইতোমধ্যে বিশেষ কমিটির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাই পুনরায় যাচাইয়ের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।


পরবর্তীতে বিলটি জনমত যাচাই বা বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এসআর

সম্পর্কিত খবর