[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪ ৮:২৪ এএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্য প্রদান করবেন।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রেস উইং থেকে আরও জানানো হয়েছে, এই ভাষণে ড. মুহাম্মদ ইউনূস সরকারের ১০০ দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

 

এসআর

সম্পর্কিত খবর