আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অকটেন ও পেট্রোলসহ অন্যান্য জ্বালানির দাম লিটারপ্রতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সংশোধিত এই মূল্যহার আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
নতুন দামে দেখা যাচ্ছে, প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজারেও এই সমন্বয় করা হয়েছে, যাতে আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে।
এসআর