[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

স্বাস্থ্য সেবাকে জনমুখী করতে ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ১:১৬ পিএম

সংগৃহীত ছবি

উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই

 সম্মেলনের আয়োজন করে। এটিই প্রথমবার যেখানে প্রধানমন্ত্রী সরাসরি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সঙ্গে বৈঠকে বসলেন।

​এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবাকে আরও যুগোপযোগী করা এবং সরকারের নতুন নির্দেশনাগুলো কর্মকর্তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া।

সেই সঙ্গে সারা দেশের স্বাস্থ্য কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা। অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী সফল ও শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দিয়ে তাদের কাজের স্বীকৃতি প্রদান করেন।

​অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাজে আরও গতিশীলতা এবং দায়বদ্ধতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর