[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

ডিএমপির শ্রেষ্ঠ ওসি হলেন মো. হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪ ১০:২১ এএম

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান।

শনিবার (১৬ নভেম্বর) আইজি মো. ময়নুল ইসলাম এনডিসি তার হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি, অতিরিক্ত কমিশনার ফারুক হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অক্টোবর মাসে থানায় অপরাধ নিয়ন্ত্রণ, সেবা প্রদানের মান বৃদ্ধি এবং অন্যান্য সূচকে উত্তরা পশ্চিম থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়, যার কারণে মো. হাফিজুর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

পুরস্কার প্রাপ্তির পর হাফিজুর রহমান বলেন, "থানায় সেবার মান আরও বৃদ্ধি করা এবং থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করা হবে আমার প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।"

 

এসআর

সম্পর্কিত খবর