[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

১৮০ দিনের বিশেষ কর্মসূচি: জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১১:৫৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে দেশের জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের চতুর্দশ দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য নিশ্চিত

 করেন। প্রাথমিক পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হবে।

​আগামী জুন ২০২৬-এর মধ্যে পানিসম্পদ, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ১২০৪ কিমি খাল খনন করা হবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আরও ১৫০০ কিমি খাল সংস্কার হবে। সরকারের লক্ষ্য আগামী ৫ বছরে মোট ২০,০০০ কিমি খাল ও নদী খনন করা।

​পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। চলতি বর্ষা মৌসুমে রোপণের জন্য এরই মধ্যে ১ কোটি ৫০ লাখ চারা প্রস্তুত করা হয়েছে।

​প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

​আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসায় ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হবে।

​জাপানে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।

​জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতার আওতায় ৫০০ জনকে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন ভাতা পাচ্ছেন।

​প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা আয়তনের খেলার মাঠ তৈরির কাজ চলছে।

​দেশে ‘পেপাল’ (PayPal) কার্যক্রম চালু করতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

​২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​সারাদেশে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্তের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বর্তমানে ২,৮৭৯ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

​প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল সেবাকে তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর