[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: নেই কোনো নাশকতার ঝুঁকি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১:১১ পিএম

পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকির তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো.

 আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

​র‍্যাব মহাপরিচালক জানান, নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর রমনা বটমূল, শাহবাগ, টিএসসি, হাতিরঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং, পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করছে।

​সারাদেশে নববর্ষের উৎসব নির্বিঘ্ন করতে র‍্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে ইভটিজিং ও যৌন হয়রানি রোধে র‍্যাব সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে থাকবে। অন্য বছরের তুলনায় এবার আরও বেশি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদ্‌যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসআর

সম্পর্কিত খবর