মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে
বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিহতদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনের দাফন মধ্যপ্রাচ্যেই সম্পন্ন করা হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত হয়েছিলেন। সরকারি পক্ষ থেকে তার পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।
যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ হারিয়ে যারা দেশে ফিরছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকার বিশেষ উদ্যোগ নেবে।
এসআর