[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিলের চেয়ে নামাজ অগ্রাধিকার, অধিবেশন স্থগিত করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৭:৩৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে চলমান অধিবেশনে বিল পাসের প্রক্রিয়ার মাঝেই নামাজের সময় হওয়ায় বিরতি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৮ এপ্রিল) অধিবেশনের ১১তম কার্যদিবসের প্রথম ভাগে এ ঘটনা ঘটে।

অধিবেশন শেষ হওয়ার আগে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি দুটি বিল দ্রুত পাস করার প্রস্তাব দেন।

তিনি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম সেশনেই বিল দুটি অনুমোদনের পরিকল্পনা ছিল এবং বিরোধী দলের আপত্তি না থাকলে তা সম্পন্ন করা যেতে পারে।


তবে এ প্রস্তাবে সাড়া দেননি স্পিকার। তিনি স্পষ্টভাবে জানান, বিল পাসের জন্য নামাজের সময় পেছানো যাবে না। নামাজকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি অধিবেশনে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেন।


স্পিকারের এ সিদ্ধান্তের পর সংসদের কার্যক্রম বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে বিরোধী দলীয় সদস্যরা জানান, প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনার জন্য তারা পর্যাপ্ত সময় পাননি।


উল্লেখ্য, ওইদিন মোট ১৩টি অধ্যাদেশ বিল আকারে উপস্থাপনের কথা ছিল। তবে বিরতির কারণে সেগুলোর কার্যক্রম পরবর্তী অধিবেশনে নেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর