[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অন্যান্য পেশাগত সম্পৃক্ততা ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগের আগে তিনি দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


কামাল উদ্দিন সবুজের সাংবাদিকতা জীবনের শুরু ১৯৮৫ সালে ইংরেজি দৈনিক ‘ডেইলি নিউজ’-এ রিপোর্টার হিসেবে।

পরবর্তীতে তিনি ইউএনবি-তে যোগ দেন এবং সেখানে কয়েক বছর কাজ করেন। ১৯৯১ সালে তিনি বাসসে যোগ দিয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সংস্থাটির জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর