[email protected] মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ২:৪৫ পিএম

দেশের ১৩টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের

 অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

​আবহাওয়া অফিসের তথ্যমতে, নিম্নলিখিত এলাকাগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে:

​ঢাকা, রাজশাহী, পাবনা

​যশোর, কুষ্টিয়া, খুলনা

​ফরিদপুর, টাঙ্গাইল, বরিশাল

​পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট।

​এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

​আবহাওয়ার অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

​বৃষ্টির এই বিশেষ পর্যায়কে আবহাওয়াবিদদের কেউ কেউ ‘বৃষ্টিবলয় গর্জন’ হিসেবেও অভিহিত করছেন।

এসআর

সম্পর্কিত খবর